প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট-এর আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
প্রবাসী ওসমানীনগর উপজেলার ক্রিকেটপ্রেমীদের উদ্যোগে “প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট”-এর ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের কাঠামো এবং ওসমানীনগর উপজেলার ক্রিকেটের সার্বিক উন্নয়নকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জুনা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমদ, জুবায়ের আহমদ, শামীম আহমদ, আব্দুস সালাম নুমান, ইফতেখার আনিক, ইফজাল মিয়া, মেহের সিকদার, সাইফুর রহমান, জুবায়েরুল মিটন, মুসাদ্দিক আহমদ (শ্যামল), শেখ মো. সাইদুর রহমান, সিপন আহমদ, মিজানুল ইসলাম পিনু, ফয়জুল হক, সায়েম আহমেদ, শেরওয়ান আহমেদ, মনসুর আহমেদ, জন্নান আহমেদ, জাহান আহমেদ রনি, কামরুল আমিন, আব্দুল আলীম, কে. এম. এম. সুহেবুর রহমান, মুজাক্কির আহমদ, সৈয়দ আলী আহমদ, মো. মুজিবুর রহমান, হাবিবুর রহমান, নুমান আহমদ এবং আব্দুল মুক্তাদির খান। উল্লেখ্য, উপস্থিত সদস্যদের নাম কোনো জ্যেষ্ঠতা বা পদমর্যাদার ক্রমানুসারে নয়।
সভায় উপস্থিত সদস্যরা প্রবাসে অবস্থান করেও ওসমানীনগর উপজেলার ক্রিকেটকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে ক্রিকেটের টেকসই উন্নয়ন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রবাসীদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, সভায় সর্বসম্মতিক্রমে “প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন”-এর কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে জুবায়ের আহমদকে আহ্বায়ক মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মুসাদ্দিক আহমদ (শ্যামল), শেখ মো. সাইদুর রহমান, জুবায়রুল মিটন, শামীম আহমদ, সাইফুর রহমান, মেহের শিকদার, মিজানুর রহমান পিনু, মুজাক্কির আহমদ, মামুন খান, শিপন তালুকদার, সৈয়দ আলী আহমদ, কে.এম.এম সুহেবুর রহমান। উল্লেখ্য, সদস্যদের নাম কোনো জ্যেষ্ঠতা বা পদমর্যাদার ক্রমানুসারে নয়।
আহ্বায়ক কমিটিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ওসমানীনগর উপজেলার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগকে সফল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং “প্রবাসী ওসমানীনগর উপজেলা ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন”-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।







