ওসমানীনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় দৌড়, সাঁতার ও সাইক্লিং কার্যক্রমের প্রচার-প্রসার এবং উন্নয়নের লক্ষ্যে ‘ওসমানীনগর রানার্স কমিউনিটি’র প্রাথমিক সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক কে. এম. এম. সুহেবুর রহমানের স্বাক্ষরে ওসমানীনগর রানার্স কমিউনিটির প্রাথমিক সমন্বয়ক ও সহকারী সমন্বয়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটিতে উপজেলার ৮টি ইউনিয়নের জন্য পৃথক টিম লিডার এবং ওয়ার্ডভিত্তিক সমন্বয়ক ও সহকারী সমন্বয়ক মনোনীত করা হয়েছে।
ঘোষিত কমিটিতে ইউনিয়নভিত্তিক টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন—
১নং উমরপুর ইউনিয়ন: আমিনুর রহমান ও আজির উদ্দিন।
২নং সাদিপুর ইউনিয়ন: সিরাজুল ইসলাম আয়াস।
৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন: নাজমুল ইসলাম।
৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন: হাম্মাদ আল হাসান ও আদনান আহমেদ চৌধুরী।
৫নং গোয়ালাবাজার ইউনিয়ন: গৌতম ধর।
৬নং তাজপুর ইউনিয়ন: বাপ্পি আহমেদ।
৭নং দয়ামীর ইউনিয়ন: সাইমান আহমেদ।
৮নং উসমানপুর ইউনিয়ন: এমদাদুল রাজা চৌধুরী।
সমন্বয়ক হিসেবে ওসমানীনগরের ৭২ টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
উমরপুর: সুয়েদ আহমদ, মো. কামরান হোসেন রাহি, মো. আলফাজুর রহমান, সাহরাজ চৌধুরী রাহি, সাকিব আহমেদ, তানভীর মিয়া, আজির উদ্দিন ও আরিয়ান জুবায়ের।
সাদিপুর: হাফেজ মো. আবু বকর, সৈয়দ জিহাদ আহমেদ, মাওলানা মঈনুল ইসলাম, মাহবুব আলম, সামিউল মাহবুব মায়েদ, রাকিবুর রহমান ও কাজী আফছান।
পশ্চিম পৈলনপুর: মো. শাহ আলম, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, পলাশ আহমদ জাকির, মোহাম্মদ হারুন অর রশীদ, এস এম সোলেমান ও মো. শাহেদ আহমেদ।
বুরুঙ্গা বাজার: মো. মামুন মিয়া, মো. ধন মিয়া, মাহফুজ আনাম ছায়মন, সৈয়দ মারুফ, সৈয়দ মাসুম, জুবায়ের হোসেন, জাকারিয়া আহমেদ ও মনোয়ার আহমেদ।
গোয়ালাবাজার: আবুল বাশার, বিপুল আহমেদ, ওলিউর রহমান, সঞ্জয় কান্তি দেব, মো. ইনাম খান, সাজ্জাদ আলী ও মো. ফয়সল আহমদ।
তাজপুর: জসিম আহমেদ, আবুল কালাম, সৈয়দ খুবারের আহমদ, রাজু আল হাসান, সাহেদ আহমদ, অলিদ রুমন, ফাহিয়া খান, মিজান আহমদ ও জাফর আলী।
দয়ামীর: হারুন আহমেদ, দীপু চৌধুরী, মো. শাহরিয়ার মাহবুব, মো. শাকিব হোসেন, রাসেল আহমদ, ছাব্বির আহমদ ও নাঈমুর রহমান।
উসমানপুর: মাহদী হাসান, ফরহাদুল রহমান চৌধুরী, লায়েক উদ্দিন আহসান, কামাল আহমদ, সানজিদ আহমদ চৌধুরী।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সহকারী সমন্বয়ক হিসেবেও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্লাবন, জুবেল আহমদ, মোছাব্বির আহমদ, জাহিদ হোসেন রাহি, এমরান হোসেন রনি, খছরু মিয়া, আবু হুরায়রা, হাসান আহমদ, মারুফ আহমদ, কামরান আহমদ ও ইমরান আহমদ রয়েছেন।
সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে ওসমানীনগরের সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং দৌড়, সাঁতার ও সাইক্লিংয়ের মতো স্বাস্থ্যকর কার্যক্রমকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
উপজেলার আটটি ইউনিয়নে সমন্বয়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।







