খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমপুর গ্রামের ইউকে প্রবাসীদের সংগঠন ‘খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০শে সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন:
সভাপতি মোহাম্মদ নুরুল হক নজরুল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহ-সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কওছর আলী, কোষাধ্যক্ষ সামাদ আলী, সহ-কোষাধ্যক্ষ ফয়সল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ মিয়া,
কার্যকরী সদস্য মখদ্দুছ মিয়া, আজিজুর আলী, মোহাম্মদ সারুক মিয়া, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান।
নির্বাচনে বৃটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি ও গ্রামের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব হীরা মিয়া, আলহাজ্ব ছুফি মিয়া, আলহাজ্ব কাপ্তান মিয়া, আলহাজ্ব নুরুল হক নুর আলী, আলহাজ্ব হারুনুর রশীদ চৌধুরী, আলহাজ্ব আনছারুল হক, আলহাজ্ব সোনা মিয়া, মৌলানা গোলাম কিবরিয়া, দবির আহমেদ, আছাব উদ্দিন, কামাল মিয়া, আমির ইসলাম সিতু, ফয়ছল আলী, সুজাউর রহমান সুজা, শাহিন মিয়া, নজমুল হক, কিরন আলী, এনাম কিবরিয়া, সুবেল আহমেদ ও শাহ বদরুল প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ই আগষ্ট মোহাম্মদ নুরুল হক নজরুলের নেতৃত্বে একটি পূর্ণ প্যানেল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন গত ১৭ই আগষ্ট মনোনয়নপত্র যাচাইবাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একটিমাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেওয়ায় পূর্ব নির্ধারিত ২০শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৬ ঘটিকায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে প্রধান নির্বাচন কমিশনার শামীম উদ্দিন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাহার লিটন ও নির্বাচন কমিশনার পিয়ার আলী উক্ত প্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন ।






