প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৯ গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পূর্বে গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে মাত্র তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে জুবায়ের আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুসাদ্দিক আহমেদ শ্যামল দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন জুবায়েরুল ইসলাম মিটন, শামীম আহমেদ রেশাদ, সাইফুল ইসলাম মহসিন, শেখ সাইদুল হক, জুয়েল আহমেদ, রুহেল আহমেদ, শিপন আহমেদ তালুকদার, ইব্রাহিম খলিল, মো. হেকিম আলী, রেদওয়ান আহমেদ, মিফতা রহমান, আজহার আলী কয়েস, সৈয়দ সিহাবুর রহমান মিলাদ, ফয়েজ আহমেদ ও রাসেল আহমেদ।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম খান, মিজানুল ইসলাম পিনু, রুহুল আলম, ফরহাদ আহমেদ, কাজী সাব্বির আহমেদ, মুজাক্কির হাসান, সাইদুল ইসলাম, তোফায়েল আহমেদ, তাজ চৌধুরী, সুমন খান, জাকির হোসেন, সৈয়দ ফয়সল আহমেদ, আজিজুল ইসলাম, মিজানুর রহমান মিজু ও মনসুর আহমেদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুর রহমান, সৈয়দ আলী আহমেদ, তোফায়েল আহমেদ তুহিন, শাকিল আহমেদ, জাহেদ আহমেদ শীলু, মিছবা চৌধুরী ও ইফতেখার অনিক।
অর্থ সম্পাদক: মেহের উদ্দিন শিকদার, সহ-অর্থ সম্পাদক: মুজাক্কির আহমেদ, দপ্তর সম্পাদক: কে. এম. এম. সুহেবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক: রাসেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আহমেদ আফিক, ক্রীড়া সম্পাদক: নবিদ আলী সেলিম, সহ-ক্রীড়া সম্পাদক: পংকজ পাল, সাংস্কৃতিক সম্পাদক: কামরুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক: জন্নান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক: ইমরান আহমেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক: সালমান সামি, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক: জাবের আহমেদ, সহ-প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: সাজাদ আহমেদ।
সম্মানিত সদস্য: ফজলুল হক রাজীব, জাহির আহমেদ মোহন, আদিল হোসেন, তোফায়েল আহমেদ, আহমেদ আবিদুল হক ও শেখ মাইদুল হক।
সদস্য:
জুবায়েল আহমেদ রিকছন, খালেদ আহমেদ, শাহ মামুন, নাহিদুল ইসলাম পাভেল, রাজন খান, পারভেজ আহমেদ উজ্জ্বল, আল আমিন, তানভীর আহমেদ, আহমেদ জাহান রনি, মিজান আহমেদ রুবেল, শামীম আহমেদ ও টিপু সুলতান তফাদার।
প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ওসমানীনগরের উপজেলার ক্রিকেটের উন্নয়ন, প্রতিভা অন্বেষণ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং একটি শক্তিশালী ও সুসংগঠিত ক্রিকেট প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।







