ওসমানীনগরে উপজেলা বিএনপি নেতা ইমরুল চৌধুরী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী উপজেলা বিএনপি নেতা মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।







