ওসমানীনগরের সাবেক ক্রিকেটার ও সংগঠকদের সমন্বয়ে ১৯ সদস্যের বর্ধিত আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
ওসমানীনগরের ক্রিকেটের উন্নয়ন, প্রবাসে অবস্থানরত সাবেক ক্রিকেটার ও সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি বর্ধিত করে ১৯ সদস্যবিশিষ্ট করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ওসমানীনগরের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জুবায়ের আহমদ।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— মুসাদ্দিক আহমদ (শ্যামল), জুবায়রুল মিটন, শামীম আহমদ, সাইফুর রহমান, মেহের শিকদার, শামীম আহমেদ রেশাদ, শেখ মো. সাইদুল হক, মিজানুর রহমান পিনু, আমিরুল ইসলাম খান, শিপন তালুকদার, সুমন খান, সৈয়দ আলী আহমদ, কাজী সাব্বির, সেলিম আহমেদ, মুজাক্কির আহমদ, আহমেদ আফিক, কে. এম. এম. সুহেবুর রহমান এবং কামরুল আমিন।
সংশ্লিষ্টরা জানান, দেশে ও প্রবাসে অবস্থানরত ওসমানীনগরের সাবেক ক্রিকেটার ও সংগঠকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে ক্রিকেটের ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়াবিষয়ক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই বর্ধিত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে ওসমানীনগরের ক্রিকেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।







