সিলেটে জমকালো আয়োজনে ‘র্যানওয়ে ম্যানিয়াক’ মডেল এজেন্সির ৯ বছর পূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সিলেটের সারদা হলে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ‘র্যানওয়ে ম্যানিয়াক’ মডেল এজেন্সির ৯ বছর পূর্তি অনুষ্ঠান। এ আয়োজনটি সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী রুবেল রাজ, যার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর যুগ্ম-সচিব রায়হান এইচ খান, বিশিষ্ট নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বিপুল শর্মা, ফটোগ্রাফার এম ডি রানা, র্যানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির পরিচালক হিতাংশু দাস ইমন। আমান আবির, জুবেল চৌধুরী, সহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সিনিয়র মডেল কাজী ইমন ও শান্তনু তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল শিপ্লী ও বিথী রানী নাথ। মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রুমেল আহমেদ ও আবির আহমেদ, যাদের দক্ষতায় মডেলদের উপস্থাপনা পায় ভিন্নমাত্রা।
এজেন্সির সদস্য মডেলদের মধ্যে অংশগ্রহণ করেন আরাফাত, সুহাগ, শুভেন্দু, মনসুর, কলি, তানিশা, সুলেমান সুহাগ, সুহাগ তালুকদার সূর্য, তায়েফ, রিজন, রাহুল ও রাকিব। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘র্যানওয়ে ম্যানিয়াক’ শুধু একটি মডেলিং এজেন্সি নয়, বরং এটি নতুন প্রতিভা গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। গত ৯ বছরে প্রতিষ্ঠানটি অসংখ্য নতুন মুখকে মডেলিং জগতে প্রতিষ্ঠিত করেছে।
উৎসবমুখর এই আয়োজনে ছিল ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সব মিলিয়ে, সিলেটের ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গনে ‘র্যানওয়ে ম্যানিয়াক’-এর এই ৯ বছর পূর্তি উদযাপন নতুন এক অনুপ্রেরণার বার্তা দিয়েছে।







