মিশিগানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত রোববার বিকেলে রাজ্যের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামিক সেন্টারের হলরুমে কেক কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মিশিগান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করার অঙ্গীকার করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির মিশিগান শাখার উদ্যোগে দলটির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ তালুকদার, ফয়ছল চৌধুরী, শাহাদাত হোসেন মিন্টু, আলী ওয়াসিম রনি, মোশারফ হোসেন চৌধুরী লিটু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।







