ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিনের পিতা এবং ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদের চাচী ও মামার মৃত্যুতে তাঁদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) বিকেলে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার,কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা,আব্দুল মতিন,লিলুউর রহমান পংকি ও দৈনিক দিনরাত পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সুহেবুর রহমান সুহেব।
বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আজ আমরা এক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে মিলিত হয়েছি। আমাদের অতি আপনজন, এই ক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিনের পিতা এবং আমাদের দপ্তর সম্পাদক জিতু আহমদের পরম শ্রদ্ধেয় চাচী ও মামার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা দোয়া করি, মহান আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তাঁদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।






