যুক্তরাজ্য আ’লীগ নেতা উস্তার আলী আর নেই
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৭:১৫ অপরাহ্ণ

লন্ডন প্রতিনিধি :
যুক্তরাজ্য আওয়ামী লীগ’র সহ-সভাপতি আলহাজ্ব উস্তার আলী আর নেই। (ইন্নালিল্লাহি ……রাজিউন)। তিনি আজ শুক্রবার সকালে লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেন। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব উস্তার আলী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, আন্তর্জাতিক বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট আবুল ফয়েজ, অবিভক্ত বালাগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হবিবুর রহমান হিরন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।







