করোনায় দুবাইয়ে মারা গেলেন বিশ্বনাথের রফিক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ১১:৫৩ অপরাহ্ণ

সুরমা নিউজ:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চকের রফিক আলী (২৫)। গত ৭ দিন থেকে দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৯ মার্চ) বিকেলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে এলাকার কয়েকজন জানান, গত ৬ মাস আগে রফিক আলী দুবাইয়ে যান। অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে দেশের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।







