জালালাবাদ এসোসিয়েশন’র সভা, দূর্যোগকালীন ফান্ড গঠনের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২০, ১২:২৮ অপরাহ্ণ

প্রবাস ডেস্ক :
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে সিলেট বিভাগের সকল সামাজিক সংগঠনের এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত ২২ এপ্রিল রাতে ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য রোকন হাকিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষে সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, জোসেফ চৌধুরী ,শফিউদ্দীন তালুকদার ,মনজুর চৌধুরী জগনুল, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল হক মজনু, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনছারী সদস্য মিজানুর রহমান, এম সি কলেজ এলোমেনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র সভাপতি বেলাল উদ্দিন ,গনদাবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি আজিমুর রহমান বোরহান, সাধারণ সম্পাদক আব্দুল হাই ,হবিগন্জ সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী ,হবিগন্জ সমিতির সাধারণ শম্পাদক সৈযদ নোমান আহমদ, সুনামগন্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু সিলেট সদর সমিতি সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী , সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী ,ফেঞ্চুগন্জ অরগেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী , ওসমানীনগর সমিতির সভাপতি বশির উদ্দিন, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা রশিদ আহমদ, বালাগন্জ -ওসমানী নগর সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এনাম আহমদ, বিশ্বনাথ সমিতির সভাতি মনির উদ্দিন আহমদ,শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চমন এলাহী ,ছাতক সমিতির সভাপতি আব্দুল খালিক, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন সহ সভাপতি শাহ মিজানুর রহমান. প্রাক্তন
প্রচার সম্পাদক আব্দুল করিম, শাহ সেলিম, মাধবপুর ফাউন্ডেশন এর সভাপতি শাহিনুল ইসলাম,নবীগন্জ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি শাব্বির আহমদ, বৃন্দাবন্দ এলামোনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক ওয়াহিদ আহমদ ।
সভায় জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কামাল আহমদ, প্রাক্তন মহিলা সম্পাদিকা নারিদা চৌধুরী ,প্রাক্তন নির্বাচন কমিশনার প্রফেসর আব্দুর রহমানহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয । সভায় নেতৃবৃন্দ এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক গৃহিত পদক্ষেপের পৌশংসা করেন । সভায় সর্ব সম্মতিক্রমে করোনাভাইরাস সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় জালালাবাদ এসোসিয়েশন পক্ষ থেকে অনলাইনে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় মৃত সকলের আত্মার মাগফেরাত কামনা অসুস্থদের আরোগ্য কামনা এবং বিশ্ব শান্তি প্রতিষ্টার জন্য আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া করা হয় । এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ ।







