গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী গৌছ মিয়ার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের কৃতি সন্তান ও গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী গৌছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৪ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৭:২০ মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামী কাল বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২:৩০ মিনিটের সময় বড় ইসবপুরস্থ নিজ বাড়ির প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে উমরপুর ইউনিয়ন ও গোয়ালাবাজারের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






