এবার কানাডায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশি মুক্তিযোদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০, ৫:২৫ অপরাহ্ণ

সুরমা নিউজ:
কানাডার টরেন্টোতে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি মারা গেছেন। মৃতের নাম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাম শরীফ। তিনি গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট। শুক্রবার কক্সওয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে করোনাভাইরাসে টরোন্টোতে চারজন এবং অটোয়াতে একজনের মৃত্যু হলো।
এখনও প্রায় ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে, কেউ ঘরে আইসোলেশনে রয়েছেন।
কানাডায় এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩১০ জন। সেরে উঠেছেন ১০ হাজার ৫৪৩ জন।







