করোনা আক্রান্ত হয়ে বার্মিংহাম যুবদল নেতার দাদার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ৬:৫২ অপরাহ্ণ
লন্ডন ডেস্ক:
বার্মিংহাম যুবদলের যুগ্ম সম্পাদক বিলাল উদ্দিনের দাদা বিশিষ্ট মুরুব্বি হাজি মুফাজল মিয়া মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……) করোনায় আক্রান্ত হয়ে উনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের রয়েল লন্ডন হসপিটালে রবিবার দিবাগত রাত ২:৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে উনার মৃত্যুতে বার্মিংহাম যুবদলের সভাপতি কয়সর আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ শোক প্রকাশ করেছেন।
এছাড়া শোক প্রকাশ করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মুদাচ্ছির খান, সিনিয়র সহ সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং মরহুমের শোকাহত পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।








