যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২:৩২ অপরাহ্ণ

সুরমা নিউজ:
যুক্তরাজ্য আওয়ামী লীগের ডরসেট শাখার উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য আওয়ামী লীগের ডরসেট শাখার উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
ডরসেট আওয়ামী লীগের সভাপতি এ আর চেরাগ আলীর সভাপতিত্বে ও ডরসেট আওয়ামী লীগ নেতা নিহাদুল কবির খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সানুর আহমেদ, মোহাম্মদ কামাল, আদিব আহমেদ বাচ্চু, লাবলু আহমেদ, সিরাজ মিয়া, আনোয়ার আলী, রফিক আলী, বদরুল আলম, আব্দুর রাজ্জাক, নিহাল আহমদ লিটন প্রমুখ |







