লন্ডনে এনটিভি ইউরোপ প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ
প্রবাস ডেস্ক :
সফলভাবে সমপন্ন হয়েছে এনটিভি ইউরোপ প্রতিনিধি সম্মেলন ২০২০। সোমবার আয়োজিত প্রতিনিধি সম্মেলনে যুক্তরাজ্যর বিভিন্ন শহরের প্রতিনিধিগন এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে এসে উপস্তিত হন। প্রতিনিধিগন ছাড়াও এনটিভির সকল সংবাদ ও অনুষ্টান উপস্থাপকগনও এ অনুষ্টানে শামিল হন।এসময় অনুষ্টানে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন ও এনটিভি ডিরেক্টর মোস্তফা সারওয়ার আগত অতিথিগনের উদ্দেশ্য নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেণ এবং গত ২০১৯ সালের সেরা রিপোর্টার ও সেরা সংবাদ উপস্থাপক সহ ৬টি সেক্টরে গুরুত্বপুর্ন অবদান রাখা কর্মকর্তাদের সম্মননা প্রদান করেন।
শুধু তাই নয় এদিন এনটিভি ইউরোপের নতুন সংস্করন এনটিভি ইউরোপ অনলাইনের শুভ উদ্ভোধন করেন সিইও সাবরিনা হুসাইন। তিনি বলেন ইউরোপ এনটিভি ডট কম এই অনলাইনের মাধ্যমে সবাই এখন যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশের সংবাদ গুলো নিয়মিত দেখতে পাবেন। এছারাও নিউজের পাশাপাশি দর্শকরা এখন থেকে এনটিভি ইউরোপের অনুষ্টান গুলোও এই ওয়েবাসাইটে দেখতে পাবেন। সাবরিনা হোসাইন আরও জানান, এনটিভি ইউরোপ পুরো ইউরোপের মধ্যে প্রথম কোন বাংলাদেশী টিভি চ্যানেল যারা অনলাইন নিউজ পোর্টাল চালু করলো।
এনটিভি ইউরোপের হেড অফ কমিউনিকেশনস এন্ড কমপ্লাইনস, আদনান পাভেলের উপস্থানায় এসময় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন এনটিভির হেড অফ সেলস এন্ড মাকেটিং সুহেল আহমেদ ও হেড অফ ব্রডকাস্ট রবিন হায়দার খান এবং হেড অব প্রোগাম মইনুল হোসাইন হোসেন মুকুল। অনুষ্টানে ২০১৯ সালের সেরা প্রতিবেদক হিসেবে ইকবাল হোসেন ও,সেরা সংবাদ উপস্থাপক হিসেবে মীর আব্দুর রহমান , ইউরোপের সেরা সংবাদ প্রতিবেদক হিসেবে মুনিরুজ্জামান মুনির কে সম্মাননা প্রদান করা হয়। এছারাও লন্ডনের স্পেশাল করেসপন্ডেট সম্মাননা পান কয়েস আহমেদ রুহেল এবং মার্কেটিং সেক্টরে সম্মাননা লাভ করে ইতালী মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি। অপরদিকে লংগেস্ট সার্ভিং রিপ্রেজেন্টেটিভ সম্মননা অর্জন করে চ্যানেলটির আয়ারল্যান্ড প্রতিনিধি জাহিদ মুমিন চৌধুরী।
এদিকে সম্মেলনে আসা প্রতিনিধিগন জানান, এনটিভি ইউরোপ অনলাইনের মাধ্যমে এখন থেকে তারা সমাজের যেকোন বিষয় বিস্তারিত পাঠকদের সামনে তুলে ধরতে পারবেন। আর এর ফলে ইউকে ও ইউরোপের বাঙালীরা এনটিভি ইউরোপ অনলাইনের মাধ্যমে বস্তু নিষ্ট সংবাদ পড়তে ও দেখতে পাবেন। এছারাও প্রতিনিধিগন আরও জানান, সকলে একত্রিত হয়ে গঠনমূলক আলোচনা করার ফলে আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট করতে এ আয়োজন সকলকে অনুপ্রেরনা যোগাবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের ব্যুরো চীফ ফারসু আহমেদ চৌধুরী,চীফ রিপোর্টার আকরামুল হোসাইন, চিফ নিউজ এডিটর আব্দুল্লাহ আল মামুন,সংবাদ উপস্থাপিকা সেলিনা আক্তার,লুতফর নাহার বেবী,সিনিয়র রিপোর্টার চৌধুরী মুরাদ, নিউজ রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান সহ অনেকে।








