দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২০, ১:৩৭ অপরাহ্ণ

লন্ডন সংবাদদাতা:
দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) পূর্ব লন্ডনের আনারগাও রেস্টুরেন্টে স্থানীয় সময় বিকেল ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি আনছার উদ্দীনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরীর সঞ্চালনায় প্রথমে পবিত্র ক্বেরাত তেলাওয়াত করেন প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ক্বারী আলতাব আলী।
সভায় উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা সৈয়দ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি হাজী মকবুল আলী, চান্দ আলী, ফখরুল ইসলাম, আবুল ফয়েজ, দিলওয়ার হোসেন, দিলশাদ হোসেন, আকতার আলী, আবুল কালাম সরকার, সিরাজ আলী, আব্দুর রকিব, আব্দুল শহিদ, আবুল বাইছ কামরুল, এমদাদুল হক চৌধুরী, শাহজান আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দয়ামীর ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা জন্য। এবং সংগঠনের বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে একটি স্মরনিকা প্রকাশ করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, এমদাদুল হক চৌধুরী, আবুল কালাম সরকার, ও রোমায়েল চৌধুরী রাজুকে সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়। পরিশেষে সভাপতি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।







