লন্ডন মহানগরী জমিয়তের কার্যনির্বাহী কমিটির সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৯, ২:১৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, লন্ডন মহানগরী শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট রবিবার ফোর্ড স্কয়ার মসজিদে সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্ব সেক্রেটারি মাওলানা জসীম উদ্দীনের সঞ্চালনায় কালামে পাক থেকে তেলায়াত করেন হাফিজ রেদওয়ানুল হক, উপস্তিত সকলের সর্ব সম্মতি ক্রমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন, এবং জমিয়তের দাওয়াতি কাজ এগিয়ে নিতে আগামী দিনের করণীয় ও পরিকল্পনা বিষয়ে একাধিক সিদ্ধান্ত ওই বৈঠকে গৃহীত হয়।
বৈঠকে উপস্তিত ছিলেন, মহানগর জমিয়তের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুশাররফ আলী, সহসভাপতি মাওলানা আব্দুল মালিক, সহসভাপতি মুফতি আজিম উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সহসভাপতি মাও: শফিকুল ইসলাম, সহসাধারন সম্পাদক মুফতি ফয়জুর রহমান, সহসাধারণ সম্পাদক মাও: রায়হান হুছাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাও: সৈয়দ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: আবু সুফয়ান, সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব শায়েস্তা মিয়া, সমাজসেবা সম্পাদক আলহাজ্ব আব্বাস মিয়া, সহ যুব সম্পাদক আলহাজ জুবের আহমদ, সব রিলিফ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম, নির্বাহি সদস্য আলহাজ্ব ইনামুল হক প্রমুখ।








