টরন্টোতে বাসা থেকে ৪ বাংলাদেশির লাশ উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৯, ১:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
টরন্টোর শহরতলির প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মারখামের একটি বাসা থেকে দম্পতিসহ ৪ জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে ইয়র্ক রিজিওনাল পুলিশ। আটক যুবক নিহত দম্পতির পুত্র। রবিবার (২৮ জুলাই) রাতে এই নির্মম ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। তবে পুলিশ এখনও নিহতদের নাম, পরিচয় প্রকাশ করেনি।
সিবিএনের এক রিপোর্ট থেকে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশি এবং টাঙ্গাইল জেলার অধিবাসী। তারা হলেন, মোহাম্মদ মনির ও মুক্তা জামান এবং তাদের মেয়ে, এবং কানাডায় বেড়াতে আসা মুক্তা জামানের মা অর্থাৎ মনিরের শাশুড়ি।
সিবিএন আরো জানায়, নিহত দম্পতির গ্রেফতার ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল, এমনকি সে মাদকাসক্তও ছিল। তাদের ধারণা, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি এই ছেলেই মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।
কাসলমোর এভিনিউ এবং এবং মিংয়ে অ্যাভিনিউস্থ একটি বাড়িতে সংগঠিত এই হত্যাকাণ্ডকে গোয়েন্দা সংস্থা গণহত্যা বলে অভিহিত করে। পুলিশ প্রতিবেশিদের কাছে খোঁজ-খবর নিচ্ছে এবং তারা জানায়, এ ব্যাপারে আরো তদন্ত চলছে। এজন্য জনসাধারণের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করেছেন।
পুলিশের কাছে প্রতিবেশি পাসকোয়াল ডি’সৌজা জানায়, এ বাড়িতে পরিবারটি ২০০২ সাল থেকে বসবাস করে আসছে।







