বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৬:০৯ অপরাহ্ণ

সুরমা নিউজ:
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা সোমবার বিকেলে স্থানীয় ব্রিকলেনের ক্যাফে গ্রিল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আহমদ আল জাকি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন‘র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিলের কাউন্সিলর শাহ সোহেল আমীন, বিশেষ অতিথি ছিলেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শামসউদ্দিন তালুকদার শামস।
সহ-সাংগঠনিক সম্পাদক আফসার আলী‘র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যর মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক খালিকুর রহমান, সংগঠনের অন্যতম সদস্য মনিরুজ্জামান জুনেদ, মোঃ সুমন আফসার, মোঃ তারেক আহমদ. মোঃ কবির আহমদ, মোঃ আক্তার হুসেন, মোঃ ওলিউর রহমান, শাহ মুবিন আহমদ, মোঃ নাসির উদ্দিন মিছলু, মোঃ মির্জা ফাহিম বেগ, মোঃ সাইফুর রহমান সাইফ ও মোঃ আনোয়ার হুসেন প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি আহমদ আল জাকি বিশ্বনাথে একটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষ অতিথি শামসউদ্দিন তালুকদার শামস বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ভূমি ও অর্থনৈতিক সহ যত ধরনের সহযোগিতার প্রয়োজন সব ধরনের সহযোগিতা আমরা প্রবাসীরা করবো।







