লন্ডনে তারাবীহ নামাজের পর কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় দুই বাঙ্গালী আহত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৭, ৮:০৩ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ পুর্ব লন্ডনের বাঙ্গালী পাড়া হোয়াইটচ্যাপেলের নিউরোডে এক কৃষ্ণাঙ্গ যুবকের এসিড হামলার শিকার হয়েছেন ২ বাংলাদেশী। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায় গত ২৭ মে শনিবার রাতে তারাবীহ নামাজের পর একজন বাঙ্গালী যুবক নিউরোড দিয়ে যাওয়ার সময় এক কৃষ্ণাঙ্গ যুবক এসে সিগারেট আছে কিনা জিজ্ঞাসা করে। সিগারেট নেই বলার সাথে সাথে কালো যুবকটি বাঙ্গালী যুবককে মারধর শুরু করে। প্রানে বাঁচার জন্য ফিল্ডগেইট স্ট্রীটের একটি আইস্ক্রিমের দোকানে আশ্রয় নিলে কালো যুবক সেখানে প্রবেশ করে দোকানের একজন কর্মচারীর উপর এসিড নিক্ষেপ করে, এতে উভয়ই মারাত্মক আহত হন।
অপরদিকে শনিবার রাতে হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডের ভ্যালেন্স পার্কে ড্রাগ ডিলিং নিয়ে মারামারির ফলে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।








