নির্বাচনি প্রচারণার জন্য আজ দেশে আসছেন বিএনপি নেতা মো. জামাল খাঁন সামছু
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার পক্ষে নির্বাচনি প্রচারণার জন্য আজ সোমবার ( ২৬ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে দেশে আসছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জামাল খাঁন সামছু।
মো. জামাল খাঁন সামছু বলেন, ধানের শীষ উন্নয়ন ও ঐক্যের প্রতীক। বিএনপি ক্ষমতা এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ওসমানীনগর-বিশ্বনাথের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। তাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।







