সাংগঠনিক সফরে সৌদি বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব এখন কুয়েতে
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭, ৪:১৪ অপরাহ্ণ
গতকাল ১০ই মে বিকেলে সাংগঠনিক সফরে কুয়েত পৌছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। বিমান বন্দরে আহমদ আলী মুকিব কে ফুলেল শুভেচ্ছা জানান কুয়েত বিএনপির নেতৃবৃন্দ। বিমান বন্দর থেকে তাকে কুয়েত বিএনপির দায়িত্বে হোটেলে পৌছে দেয়া হয়।
অন্য দিকে হোটেলে পৌছলে কুয়েত বিএনপির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানাতে হোটেলে ভীর জমান। কুয়েত বিএনপি সূত্র জানা যায়, আহমদ আলী মুকিবকে কুয়েত বিএনপির পক্ষ থেকে গনস্বংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এই প্রথম বারের মত আহমেদ আলী মুকিব কুয়েত বিএনপির খবরা-খবর নিতে এলেন। এতে কুয়েত বিএনপি নেতৃবৃন্দের মাঝে উচ্ছাস দেখা যাচ্ছে। -বিজ্ঞপ্তি








