ফ্রান্সে ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০১৭, ১:০৬ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ: ফ্রান্সে বসবাসরত ওসমানী নগর উপজেলার প্রবাসীদের সংগঠন “ওসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স” এর কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্যারিসের গার্দোনডের অভিজাত একটি হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রবীণ ব্যক্তিত্ব সাজিদ মোহাম্মদের সভাপতিত্বে ও শাহ ডালিমের পরিচালনায় সাধারণ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদার, লুৎফুর রহমান, দবির আহমদ, প্রফেসর শরীফ আহমদ, সৈয়দ জামান আহমদ, শফিক আহমদ, জুনেদ আহমদ, জয়নাল আহমদ মুরাদ, রাসেল আহমদ , শরীফ আহমদ সেবুল, আফজাল আহমদ, আব্দুল হাফিজ, আব্দুল ওয়াকি, রাজু আহমদ,মুজিব আহমদ,আফজন আহমদ,আব্দুল হাফিজ, জাহিনুর রহমান সুমন, কৌশিক দেব, ফখরুল ইসলাম, রাজন আহমদ, রাজীব আহমদ, হাবিব আহমদ, নাহিদ আহমদ, বাবলু মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে, মুক্তিযোদ্ধা আং নুর সিকদারকে সভাপতি এবং শাহ ডালিমকে সাধারন সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক পদে যতাক্রমে জয়নাল আহমদ মুরাদ, ও শরিফ আহমদ এর নাম ঘোষণা করে দুই বছর মেয়াদের ৪১ সদস্য বিষিষ্ট কমিটি গঠন করা হয়।








