বালাগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উন্নয়ন সহ প্রতিটি কাজে সকল মহলের সহযোগীতা চেয়েছেন
বালাগঞ্জ উপজেলার নবাগত ইউএনও প্রদীপ সিংহ বালাগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে আজ সোমবার (২০ ফেব্রয়ারি) দুপুরে মতবিনিময় সভায় বলেন, বালাগঞ্জের সামগ্রিক উন্নয়ন সহ প্রতিটি কাজে সাংবাদিক সহ সকল মহলের সহযোগীতা চেয়েছেন। তিনি আরোও বলেন সমাজের অনিয়ম দুনীর্তি বন্ধ করতে সরকারের পাশাপাশি সাংবাদিকরা ও অগ্রনী ভুমিকা পালন করছেন। বস্তুনিষ্ট সংবাদ দেশ ও সমাজের জন্য উপকার করে। তিনি বলেন সাংবাদিকদের জন্য সবসময় আমার দরজা খোলা। অনিয়মের খবর পেলে জানাবেন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। এসময় উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, আরডিও আশরাফুর ইসলাম আকন্দ, মহিলা বিষয়ক গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাংবাদিকদের মধ্যে রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, হুসাইন আহমদ, শামীম আহমদ, জিল্লুর রহমানজিলু, আব্দুস শহীদ, এস এম হেলাল, শাহ আবুল হোসেন ইমন শাহ, মোঃ কাজল মিয়া, আব্দুল কাদির, অফিস সহকারী সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।







