নির্বাচিত হওয়ার ৪ বছর পর শপথ নিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মুনিম
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
দীর্ঘ আইনি লড়াইয়ের পর নির্বাচিত হওয়ার ৪ বছর পর শপথ নিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মুনিম। ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান নব নিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এর আগে গত বুধবার পরিষদের ১০ সদস্যকে শপথ পাঠ করান বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, নানা আইনি জটিলতায় বালাগঞ্জ সদর ইউনিয়নের জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ স্থগিত হয়ে পড়ে। পরে সম্প্রতি জটিলতা শেষ হলে চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণের প্রক্রিয়া নেয় জেলা প্রশাসন।
এদিকে শপথ গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল মুমিনকে ফুলেল শুভেচ্ছা জানান তার এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন। আর দীর্ঘ দিন পর হলেও শপথ গ্রহণ করতে পেরে আনন্দিত চেয়ারম্যান মুমিন। জানালেন অবশেষে সত্যের জয় হয়েছে।








