বেলজিয়াম বিএনপির আয়োজনে কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৭, ৪:০৬ পূর্বাহ্ণ
বেলজিয়াম প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বুধবার বেলজিয়াম বিএনপির আয়োজনে ব্রাসেলসে এক দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেলজিয়াম বিএনপির সাবেক সহ সভাপতি আহমেদ সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু। বক্তৃতায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাছ, জুসেফ, হাসান রাকিব প্রধান, গোলাম নবী শ্যামল, আবুল হাসনাত শামছুল, মোয়াজ্জেম হোসেন, ওসমান, আবু বক্কর, জসিম মোল্লা, আশিক আহমদ বাপ্পী, হারুন অর রশিদ, ফারুক মোল্লা, তাহসিক আহমদ, কবির আহমদ, মাসুদ, শাহিন,শাহজাহান, ফখরুল ইসলাম, আবুল হোসেন, শামীম, রাসেল, আনোয়ার হোসেন, ফিরুজ আহমদ, আলম হোসেন, জাবেদ, জাহাঙ্গীর, সোহেল, তৌফিক, শফি চৌধুরী, রেজাবুল, , আলী আহমদ, কাইয়ুম,নুরুন নবী, শিপন, মিজানুর, কামাল এবং আবু সাঈদ।







