কোকোর রুহের মাগফেরাতের জন্য তাওয়াফ করলেন সৌদি বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৭, ২:১৯ পূর্বাহ্ণ
সৌদীআরব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপি চেয়ারপার্সন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব আজ পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব মক্কা বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনায় পবিত্র কাবা ঘর তাওয়াফ করেছেন। তারা পবিত্র কাবা ঘর তাওয়াফের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জান মাল ও ইজ্জতের হেফাজত ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করেন।এ সময় আহমেদ আলী মুকিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন । এসময় উপস্থিত ছিলেন সৌদিআরব মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল সি’আইপি, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সাহেব আলম,সাহাব উদ্দিন,কামাল,লিটু ,জাহির, হেলাল উদ্দিন,নাজমুল,কাশেম,কাওছার, জুয়েল, মৌলানা আমিরুল ইসলাম আরেফিন, মুদ্দাচের, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান চৌধুরী,







