যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের চিত্রাঙ্কন ও সেমিনার কাল
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৭, ৩:১৭ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক চিত্রাঙ্গন ও সেমিনার আগামীকাল ২২ জানুয়ারী রবিবার । লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের উদ্যেগে বিকাল ৫ টায় এই চিত্রাঙ্গন ও সেমিনার অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ।







