দেশে এখন আইনের শাসন নেই : ওল্ডহাম বিএনপি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৭, ৭:৩৪ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ দেশে এখন আইনের শাসন নেই । পেশিশক্তি নির্ভর এক দুঃশাসন’ চাপিয়ে দেওয়ার বেপরোয়া ও ধারাবাহিক অপপ্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন ওল্ডহ্যাম বিএনপি নেতৃবৃন্দ । গতকাল রোববার গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষ্যে ওল্ডহ্যামের একটি সভায় তাঁরা উপরোক্ত কথাগুলো বলেন।
ওল্ডহ্যাম বিএনপি’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম বিএনপি’র সাবেক সহ সভাপতি ফিরোজ আলী লালা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মল্লিক আব্দুল মুহিত, বিএনপি নেতা প্রভাষক মহসিন চৌ : বার্ণলী বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুন্নুর, ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ চৌ:,জমিয়তে উলামা ইসলাম ওল্ডহ্যাম শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, বিএনপি নেতা মতিউর রহমান চৌ:, বিএনপি নেতা দবির মিয়া, যুক্তরাজ্য যুবদল ওল্ডহ্যাম শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা নিক্সন, ওল্ডহ্যাম যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা আব্দুছ ছবুর, ব্রাডপোর্ড যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ওল্ডহ্যাম যুবদলের সাবেক সি:সহ সভাপতি শাহ মোবাশির আলী, ওল্ডহ্যাম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম আরজু, যুগ্ম আহবায়ক শিউল আহমেদ চৌ:, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রুমেল,যুবনেতা রাসেল আহমেদ চৌ, যুবদল নেতা মজনু মিয়া, তরুণ দল আহবায়ক খালেদ আহমেদ সহ অন্যান্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ খান, আকমল হোসেন, মুহিবুর রহমান সোহাগ, সামছুল আলম কামাল, হারুন মিয়া প্রমুখ।







