প্রবাসী কমিউনিটি নেতা মরহুম আবদুল মুতলিবের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৭, ১১:৪৪ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ আজ সোমবার ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য, বিশিষ্ট কমিউনিটি নেতা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব আব্দুল মুতাল্লিব (মুতলিব মিয়া) স্মরণে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের আয়োজনে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সন্ধা ৭ ঘটিকায় এ দোয়ার মাহফিল ও স্মৃতিচারণে কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।








