দেশ ও জনগনের স্বার্থ রক্ষায় প্রবাসীদের আন্দোলনে শরিক হোন : আহমদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:০৬ পূর্বাহ্ণ
সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব,বলেছেন বর্তমানে দেশে নব্যবাকশাল চলছে। বাংলাদেশের অবৈধ সরকার গনতন্ত্র হত্যা করেছে । কোথাও কোন আইনের শাষন নেই।তাই গনতন্ত্র পুনরুদ্বারে দেশ ও জনগনের সার্থরক্ষায় শহিদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্দলীয় সরকারের দাবী আদায়ে প্রবাসীদের ও আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।মুকিব আরো বলেন,বাংলাদেশের জনগণ অবৈধ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে তাদের গণতান্ত্রিক অধিকার পালন করতে পারছে না, তাই আমরাপ্রতিবাদ জানাচ্ছি। ৫ই জানুয়ারির অবৈধ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ১৫৪ আসনে নিজেদের বিজয় দেখিয়ে গণতন্ত্রের কবর রচনা করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বাকশাল কায়েম করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব মক্কা প্রাদেশিক কমিটির উদ্দোগে গনতন্ত্র হত্যা দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মক্কা প্রাদেশিক কমিটির সভাপতি খন্দকার হেলাল সি’আইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আফসারের পরিচালনায়
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। সভায় বক্তব্য রাখেন শাহ আলম,হেলাল,কাউছার,নাজমুল,সাহাব উদ্দিন । বিজ্ঞপ্তি







