হ্যাকিংয়ের শিকার সুরমানিউজ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৭, ১১:৫৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
নতুন ধারার সংবাদ পরিবেশনের মহান দ্বায়িত্ব নিয়ে পথ চলা জনপ্রিয় নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট (আইডি) হ্যাক হয়েছে। কে বা কারা সুরমা নিউজ’র অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টি হ্যাক করেছে তা জানা যায়নি। সোমবার সকাল ৮টা ৩০মিনিটের পর থেকে “সুরমা নিউজ” ফেসবুক অ্যাকাউন্ট (আইডি) ব্যবহার করা যাচ্ছে না। এমনকি প্রোফাইল ব্লকড রাখা হয়েছে। সুরমা নিউজ আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ভিন্ন উপায়ে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসিয়াল ফেসবুক পেইজ- https://www.facebook.com/surmanews24/ ও গ্রুপ-https://www.facebook.com/groups/surmanews24/ সচল আছে। এদিকে “সুরমা নিউজ” ফেসবুক অ্যাকাউন্ট (আইডি) হ্যাক হওয়ায় ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। সুরমা নিউজ’র এই অফিসিয়াল আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননানমূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে সুরমানিউজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আমাদের পাঠকই হলো আমাদের সুরমানিউজ’র প্রাণ। পাঠকরাই সহযাত্রী হয়ে আমাদের এগিয়ে নিচ্ছেন। আমাদের এই পথ চলায় আপনারাই আমাদের সহযোগি। আমরা সবাই সুরমানিউজ পরিবার। আপনাদের নিরন্তর ভালোবাসা আমাদের করেছে আবেগ,আপ্লুত। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সাথে রাখবেন।







