কাতারে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৭, ৩:৩৫ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে কাতারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার (৯জুন ) রাজধানী দোহার সারে আসমা নিউ জামান রেষ্টুরেন্টে এই ইফতার দোয়া মাহফিল আয়োজন করা হয়।
কাতারে অবস্থিত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার,ইফতার মাহফিলে সদস্যদের অংশগ্রহণে ছিল মুখরিত।
আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাতার জালালাবাদ এসোসিয়েশন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, আবু তাহের চৌ:, শেখ ফারুক আহমদ, শাহজাহান আহমদ, হাজি বাশার সরকার এছাড়া ও আরো বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি-এহছানুর রহমান ইরাক, হাবিবুল ইসলাম এনাম, আব্দুস সালাম, ইব্রাহিম হাকিম, সিয়াম খান, রাশেদ আহমদ চৌ:, মোস্তফা আহমদ ও বদরুল ইসলাম মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়নে কাতারে বসবাসরত ফেঞ্চুগঞ্জ প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মারুফ আহমদ।







