বেলজিয়ামে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ১১জুন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৭, ৮:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়াম বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ১১জুন রবিবার বেলজিয়ামের RUE DU TRONE–141 B-1050 BRUSSELS স্থানে এ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হবে।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বেলজিয়াম বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। প্রেস বিজ্ঞপ্তি







