ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে প্রবাসে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে : আহমদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৪:৩৩ অপরাহ্ণ
সৌদীআরব প্রতিনিধিঃ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত জনগনের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিববিবৃতিতে আহমদ আলী মুকিব বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী অান্দোলনের অাপোষহীন মহানায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বৎসর অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত ফিরে না পাওয়ার আমরা গভীর ভাবে উদ্বিগ্ন।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকার ব্যর্থ হলে প্রবাসে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মুকিব বলেন নিখোঁজের দীর্ঘ পাচ বছর হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি। এতেই প্রমাণিত হয়, বিএনপির রাজনীতি ও নেতাদের নির্মূল করতেই তাকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী।







