বার্মিংহাম খেলাফত মজলিসের স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৭, ৯:৩৮ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ দেশের মানুষ যে কারণে দেশকে স্বাধীন করান জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল তার সুফল এখনও স্বপ্নই থেকে গেল। আজ স্বাধীনতার এতো বছর পরও বাংলার সবুজ চত্বরে প্রকৃত সুখের সূর্য্য পূর্ব গগনে উদয় হয় নাই । সংকট থেকে উত্তরণের জন্য দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্তার আন্দোলন কে জোরদার করতে হবে। তবেই মুক্তির সম্ভাবনা হতে পারে। গত কাল সোমবার দারুসসুন্নাহ একাডেমিতে খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতি এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি মাওলানা তাজুল ইসলাম। মিডল্যান্ডস শাখার সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ। আলহাজ খছরু খান। সৈয়দ কবির আহমদ। হাফেজ শাহেদ আহমদ। হাফেজ হুসাইন আহমদ প্রমুখ।








