ওসমানীনগর উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৭, ১০:৪৬ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ ওসমানীনগর উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি সোমবার বিকাল চার ঘটিকায় ষ্টারলিংগার্ডে এক রেস্তোরাঁতে এসোসিয়েশন এর আহ্বায়ক জনাব সাজিদুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ ডালিম হোসাইন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আবদুল নুর শিকদার,সফিকুল ইসলাম ,অধ্যাপক শরীফ আহমদ,মোহাম্মদ রাসেল আহমেদ,আবদুল হাফিজ ফখরুল ইসলাম,জাহিদুর রহমান সুমন,সৈয়দ জামাল আহমদ,আমিনুর রহমান,আনা মিয়া হাবীব হোসাইন,জুনেদ আহমেদ,আতাউর রহমান তাবির, আহমদ সেবুল,সোহেব আহমদ,মুজিবুর রহমান,,কৌশিক দেব জয়নাল আহমদ মুরাদ প্রমুখ।
সভায় সংস্থার গঠনতন্ত প্রণয়নের লক্ষ্যে মোহাম্মদ সাজিদুল আলমকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়,এবং ওসমানীনগর নগর যুব সংঘ বিলুপ্তি ঘোষণা করে যুব সংঘের সমন্বয়ে ওসমানীনগর উপজেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ফ্রান্স নামে সকল স্তরের ওসমানীনগর বাসীর সংগঠনের নাম অনুমোদন করা হয়,সভায় সকলের সাহায্য সহযোগিতা কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয় ।








