নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন,বেলজিয়াম বিএনপির টেলিকনফারেন্স মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৭, ৬:৩৪ পূর্বাহ্ণ
বেলজিয়াম প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে বেলজিয়াম বিএনপির বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্স বক্তব্য বলেন, সরকার গণতন্ত্রকে হত্যা করছে।ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয়ান কমিশনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখার উদ্যোগে গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিশাল বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

বেলজিয়াম বিএনপি নেতৃবৃন্দ সকাল থেকে নির্ধারিত ইইউ’র সদর দপ্তরের সামনে বেলজিয়াম বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মহিলারা গনতন্ত্র হত্যা দিবসে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন স্লোগানে স্লোগানেে মুখরিত ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতিবাদ মুখর বিক্ষোভ সমাবেশের চিত্র দেখা গেছে। এসময় বর্তমান সরকার বিরোধী নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।
বিক্ষোভ সমাবেশ শেষে ইউরোপীয়ান ইউনিয়ন ও পার্লামেন্টের প্রতিনিধির কাছে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হত্যা, গুম ও লুটের বিষয়ে তথ্য তুলে ধরেন। একই সঙ্গে অবৈধ সরকারের পদত্যাগের জন্য ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগিতা চান। বাংলাদেশে দ্রততম সময়ের মধ্যেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে প্রতিনিধিত্বশীল সরকার গঠনের দাবি জানায় বেলজিয়াম বিএনপি।
সমাবেশে বেলজিয়াম সোশ্যালডেমোক্রেটিক পাটির নেতা জুলিয়েন মিলকেল এসে সহমর্মিতা জানিয়ে বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি করে অনতিবিলম্বে সব ধরনের বিচার বহির্ভুত হত্যাকান্ড, খুন, গুম বন্ধের দাবি জানান।
বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আহমেদ সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্ত্যব রাখেন, আলী জাহাজ্ঞীর, সৈয়দ মাহমুদ আক্কাছ, জুসেফ দাশ গুপ্তা, হাসান রাকিব প্রধান, শ্যামল আহমদ, আবুল হাসনাত শামছুল, মোয়াজ্জেম হোসেন, জসিম মোল্লা, আশিক আহমদ বাপ্পী, হারুন অর রশিদ, ফারুক মোল্লা, ইউসুফ, সোহেল, তাহসিক আহমদ ওসমান, কবির আহমদ, মাসুদ, শাহিন,শাহজাহান, ফখরুল ইসলাম,আবুল হোসেন, শামীম, রাসেল, আনোয়ার হোসেন, হেলাল মিয়া,ইমরান,কামাল ফিরুজ আহমদ, আলম হোসেন, জাবেদ, জাহাঙ্গীর, সোহেল, তৌফিক, শফি চৌধুরী,আব্দুল খালিক, তাশিক হক, রেজাবুল, মামুন, শেখ ফরিদ, আলী আহমদ, কাইয়ুম,নুরুন নবী,শিপন, মিজানুর, কামাল, আবু সাঈদ, নাহিদা আক্তার বাবু,ঝরনা ফেরদুসি, মাহমুদা খানম, সুবর্না আক্তার নিলুফার ইয়াসমিন,মনিরা প্রমুখ।







