পর্তুগালে মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

পর্তুগাল সংবাদদাতাঃ
পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৯ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম মারিনা দাজ অনদাজ। এই এলাকায় বাংলাদেশী মুসলমানদের আগমনের মাধ্যমে মুসলমানদের সূচনা হয়। বর্তমানে এখানে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাজাকাস্তান, উজবেকিস্তান, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশের প্রায় তিন শতাধিক মুসলমানদের বসবাস। এখানে একটি মসজিদ প্রতিষ্টার জন্য স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবেৃন্দের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে ও কাহার খাঁন’র পরিচালনায় সভায় জুনতা প্রেসিডেন্ট মহোদ্বয়ের সাথে সাম্প্রতিক বৈঠকের বিস্তারিত জানানো হয় ও এর উপর বিস্তর আলোচনা হয়। স্থানীয় মুসলমানরা আশাবাদী স্থানীয় সরকার কর্তৃপক্ষ অতি শীঘ্রই এখানে একটি মসজিদ প্রতিষ্ঠার অনুমোদন দেবেন। সভার উপস্থিতিগন একটি ফান্ড কালেকশন করেন। এসময় পশ্চিমা বিশ্বে একটি মসজিদ প্রতিষ্টায় সাহায্যে সহগযোগীতা করার জন্য দেশ-বিদেশের মুসলমানদের নিকট আকুল আবেদন করা হয়েছে।
সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আব্দুল মাজেদ, মোঃ আব্দুল ওয়াদূদ, মোঃ কামাল মিয়া, মোঃ ছালিক মিয়া, মোঃ জয়নূল মিয়া, মোঃ আলমাছ মিয়া, মোঃ মঈন উদ্দিন, মোঃ আরব আলী, মোঃ আল আমিন, মোঃ মাসুদ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, পর্তুগাল ইউরোপের পশ্চিমে ইবরিয়ান উপদ্বীপে অবস্থিত। এটি উত্তর ও পূর্বের স্পেন এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা আবদ্ধ । ইউরোপের সবুজ ভূমি পর্তুগালকে মুসলিমরা শাসন করেছিল প্রায় পাঁচ শ বছর । ৭১১ খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই পর্তুগাল মুসলিম শাসনাধীন হয় । মুসলিম সেনাপতি মুসা বিন নুসাইর পর্তুগালের মাটিতে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন করেন এবং তার ছেলে আবদুল আজিজ বিজয়কে পূর্ণতা প্রদান করেন।







