করোনায় যুক্তরাষ্ট্রে সিলেটি নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২০, ৪:৪০ অপরাহ্ণ

সুরমা নিউজ:
যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম কবিতা শ্যাম চৌধুরী চন্দ্রা (৫২)।
তিনি সিলেট নগরীর মির্জাজাঙ্গাল রামের দিঘীরপাড় সপ্নীল- ৪৮/১আবাসিক এলাকার অরূপ শ্যাম চৌধুরী বাপ্পার স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে প্রয়াতের দেবর কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয় জানান, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী সন্তান ও সন্তানসহ ১০বছর ধরে আমেরিকায় বসবাস করছেন।







