স্পেনে আল ইসলাহর ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
স্পেনের বার্সিলোনা আঞ্জুমানে আল ইসলাহর শাখার ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় লতিফিয়া ফুলতলী জামে মসজেদে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল ইসলাহ বার্সিলোনা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহর ফ্রান্সের সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বার্সিলোনা শাখার সহ- সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার ছদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির খোকন, সহ সাংঠনিক সম্পাদক আব্দুস শহীদ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এ.আর.লিটু, আজমল হোসাইন, সাবেক তালামীয কর্মী ময়নুল ইসলাম, সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ অফিস সম্পাদক মোঃ খসরুর ইসলাম, ক্বারী আকরাম আলী, কালাম হোসেন, আবু তাহের, খালেদ আহমদ, আবীর হোসেন প্রমুখ।
শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের নির্বাহী সদস্য ক্বারী মাওলানা হেলাল আহমদ, নাতে রাসূল (সাঃ) পাঠ করেন লতিফিয়া হিফজুল কোরআন শাখার ছাত্র মহি উদ্দিন অভি। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল জলিল।-বিজ্ঞপ্তি








