লন্ডনে মোকাব্বির খান এমপির সাথে মতবিনিময় সভা রবিবার
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৯, ১০:৪৩ অপরাহ্ণ
লন্ডন অফিস:
লন্ডন সফররত সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
প্রবাসী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভাকে সফল করতে গত ২৩ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইলএন্ডের একটি অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা কবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রফিক উল্লাহ, আজাদ বক্ত চৌধুরী, নেছার আলী সমছু, আব্দুল কুদ্দুস শেখ আনসার মিয়া, কদর উদ্দিন, আজম খান, আব্দুর রহিম রঞ্জু, আব্দুল মালিক, মুকিত খান প্রমুখ।
জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের সম্মানে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে ।








