মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি নিহত, আহত ২
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক :
মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির শাহ আলমে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরো দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, বজ্রাপাতে নিহত হওয়া মজনু রহমানের বাড়ি যশোর জেলায়। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হওয়া অপর দুই বাংলাদেশি বর্তমানে সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তথ্যমতে, নিহত মজনু ও আহত দুই বাংলাদেশি জিটুজি প্লাস (কলিং) ভিসায় শাহ আলমের ম্যস্কভিক এসডিএন বিএইচডি নামক কম্পানিতে মালয়েশিয়ায় আসছিল।







