‘ঘুমন্ত ইলিয়াস প্রেমিকদের জাগিয়ে দিয়েছে দালালরা’
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথে ঘুমন্ত ইলিয়াস প্রেমিকদের জাগিয়ে দিয়েছে দালালরা। এমন মন্তব্য করেছেন আজকে ওসমানীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। তারা বলেন, সিলেট-২ আসনে বিএনপির নেতাকর্মীরা লুনা ইলিয়াসের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে কোন আপস চলবেনা। আমরা লুনা ইলিয়াসের নেতৃত্বে বিগত দেড়যুগের বেশী সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজনীতি করেছি। এই এলাকার হাজার হাজার নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কয়েক হাজার নেতাকর্মী জেল খেটেছেন। লুনা ইলিয়াস ছায়ার মতো আমাদের পাশে ছিলেন। এখন মুক্ত বাতাসে অনেকেই আমাদের দরদী হতে চান। কিন্তু সেই সু্যোগ এই এলাকার নেতাকর্মীরা দিবেনা।
জানা যায়, গত ৯ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। যেটি উপজেলার স্মরণকালের বিশাল শোডাউন মনে করেন অনেকে। হাজারো নেতাকর্মী সেদিন বিশ্বনাথের রাস্তায় নেমে আসেন। লুনা ইলিয়াসের নামে স্লোগানে প্রকম্পিত হয় বিশ্বনাথ। আজ ১৭ আগস্ট ওসমানীনগর উপজেলায় অনুষ্ঠিত হয় বিশাল শোডাউন। বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপজেলার তাজপুর কদমতলায় নির্ধারিত সময়ের পুর্বে মিছিল সহকারে এসে পৌছালে জনসমুদ্রে পরিনত হয়। সবার স্লোগান একটাই ‘ইলিয়াস ভাই ইলিয়াস ভাই’।
মিছিলে অংশ নেওয়া মোয়াজ্জেম হোসেন নিজেকে ইলিয়াস প্রেমিক দাবী করে বলেন, এখানে ইলিয়াস পরিবার ছাড়া কারো কর্তৃত্ব করার কোন সুযোগ নেই। আমরা ঘুমন্ত ছিলাম। কিন্তু এলাকায় কিছু দালালরা এই পরিবারের অবদানকে অস্বীকার করে মাঠ দখলের নিষ্প্রাণ চেষ্টায় লিপ্ত হয়েছে। ৯ তারিখে বিশ্বনাথ বিএনপির শোডাউনে সেখানকার দালালরা লেজ গুটিয়ে পালিয়েছে। আজকের পর ওসমানীনগর উপজেলায় যারা দালালী করে বেড়াচ্ছে তাদেরও বোধধয় হবে এখানে ইলিয়াস পরিবার ব্যতিত কারো জায়গা নেই।
ওসমানীনগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট-২ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে অনুষ্ঠিত আজকের বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম , সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইস্তা মিয়া, নুরুল ইসলাম সফিক ,যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, মাযহারুল ইসলাম মানিক ,শাহিন মিয়া, এস.এম মাসুদ, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, জুয়েল মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু, সহ-অর্থ সম্পাদক সোহেল আহমদ দলা, সহ প্রচার সম্পাদক ফজর আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কাওছার আহমদ, বিএনপি নেতা হারুনুর রশীদ, হাজী সুজন আলী, আব্দুল হান্নান, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান বক্স, আবুল বশর, আব্দুল মতিন, হেলাল আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন সুহেল, জুনু মিয়া , দুলু মিয়া, আব্দুর রব, লাহিন হোসেন, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম ,রেজন আহমদ, ছালিকুর রহমান, কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উলামা দলের আহবায়ক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, আল মাসুম আবীর, তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমুখ।







