লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
পাম অয়েলের দাম কমলো প্রতি লিটারে ১৯ টাকা। এতে করে এখন থেকে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৫০ ঢাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।
বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।
তিনি আরো বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।








