অসুস্থ মাওলানা আশরাফ আলী খানের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
উপমহাদেশের প্রাচীনতম ইসলামিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি, জামিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার অন্যতম শাইখুল হাদীস ও উস্তাদুল উলামা হযরত মাওলানা হাফিজ আশরাফ আলী খান (দা:বা:) গত শনিবার বিকেলে নিজ বাড়িতে হোঁচট খেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।
গুরুতর আহত হওয়ার খবর পেয়ে গতকাল রবিবার মাগরিবের পর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন, সহ-সভাপতি মাওলানা জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিকুর রহমান এবং ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ রায়হান আহমদ ও ছাত্র মজলিস পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সাবেক কর্মী মৌলভী ছদরুল ইসলাম তাঁকে দেখতে যান।
হুজুরের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।







