আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাত থেকে চিরুনী অভিযান নামছে ওসমানীনগর থানা পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশের ন্যায় বুধবার রাত থেকে চিরুনি অভিযান শুরু করছে ওসমানীনগর থানা পুলিশ।
চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোনায়েম মিয়া।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ আজ থেকে কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ওসমানীনগর থানা পুলিশ বিশেষ টহল জোরদার করেছে। এলাকার চিহ্নিত অপরাধী, চাদাবাজ, ও সন্ত্রাসীদের ধরতে এ অভিযান চালানো হচ্ছে।







