বাংলাদেশে করোনা: জনসমাগম ছাড়াই মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২০, ১০:৫০ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে বাংলাদেশের তিনজন আক্রান্ত বলে নিশ্চিত করেছে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব কেন্দ্র। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে সংস্থাটি। এ কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান জনসমাগম ছাড়াই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মুজিব বর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটি।
রবিবার (৮ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানা যায়। গণমাধ্যমের সামনে রাতেই আরো বিস্তারিত জানাবেন কমিটির প্রধান ড. কামাল চৌধুরী।







